পুলিশের অভিযানে ১ হাজার ৬৩১ জন গ্রেফতার

আজ সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩১ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ১ হাজার ১৩ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি। এ সময় বেশকিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভিযান চালিয়ে মোট ১ হাজার ৬৩১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৩ জন ও অন্যান্য অপরাধে আরো ৬১৮ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়াও পুলিশের এ অভিযানে সিলভার রংয়ের বিদেশী পিস্তল ১টি, দেশী একনলা বন্দুক ২টি, দেশী এলজি ১টি, দেশী পাইপগান ৪টি, চায়না রাইফেলের কার্তুজ ৬টি, ওয়ান শুটারগান ২টি, নাইন এমএম এর কার্তুজ ১টি, শর্টগানের সিসার কার্তুজ ৭টি, চাপাতি ১টি, চাকু ৩টি, রামদা ৪টি, চাইনিজ কুড়াল ৭টি, কিরিচ ৫টি, ছোরা ২টি, ড্রেগার ১টি, লুণ্ঠিত এসএমজি ম্যাগাজিন ১টি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আরও