ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

অভয়াশ্রম গড়ে তুললে দেশি মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত হবে। এতে যেমন জীববৈচিত্র্য টিকে থাকবে, তেমনি দেশি মাছে ভরবে দেশের বাজার

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। সোমবার (১৮ আগস্ট) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ছাড়াও আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা, জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার প্রমুখ।

বক্তাদের আলোচনায় উঠে আসে, অভয়াশ্রম গড়ে তুললে দেশি মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত হবে। এতে যেমন জীববৈচিত্র্য টিকে থাকবে, তেমনি দেশের বাজারে দেশী প্রজাতির মাছের সরবরাহও বাড়বে। এজন্য মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে জেলার চারজন শ্রেষ্ঠ মৎস্য চাষী ও খামারিকে সম্মাননা দেয়া হয়।

আরও