জমে উঠেছে নেত্রকোনার কোরবানির পশুর হাট

হাটগুলোয় দেশী গরুর পাশাপাশি শাহীওয়াল, গীর, নেপালি ও ফ্রিজিয়ান জাতের বাহারি গরুও উঠেছে। বিক্রেতারা জানান, বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। দরদাম করে অনেকে আগেভাগেই পশু কিনে নিচ্ছেন।

ঈদুল আজহা উপলক্ষে শেষ মুহূর্তে জমে উঠেছে নেত্রকোনার বিভিন্ন এলাকার কোরবানির পশুর হাট। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও জেলার বড় বড় হাটগুলোয় ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে জেলার বড় পশুর হাট বারহাট্টার নৈহাটি বাজারে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়।

হাটগুলোয় দেশী গরুর পাশাপাশি শাহীওয়াল, গীর, নেপালি ও ফ্রিজিয়ান জাতের বাহারি গরুও উঠেছে। বিক্রেতারা জানান, বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। দরদাম করে অনেকে আগেভাগেই পশু কিনে নিচ্ছেন।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১০ উপজেলায় ১১৩টি স্থানে কোরবানির পশুর হাট বসছে। এবার প্রায় ১৩ হাজার খামারি ও কৃষকের খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ১ লাখ ২৫ হাজারের বেশি গবাদিপশু। জেলার চাহিদা রয়েছে প্রায় ১ লাখ ১৭ হাজার পশুর। সে হিসাবে অতিরিক্ত থাকবে প্রায় ১২ হাজার পশু।

এদিকে জেলার সবচেয়ে বড় ষাঁড় ‘ঈশাখাঁ’কে ঘিরেও ক্রেতাদের আগ্রহ দেখা গেছে। হাটে আসা দর্শনার্থীদের অনেকেই বিশাল আকৃতির এ ষাঁড়টি দেখতে ভিড় করছেন।

আরও