রাজবাড়ীতে লাঠি ও ইটপাটকেল মজুতের দায়ে ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড

রাজবাড়ীর বালিয়াকান্দিতে হিলাল উদ্দিন নামে এক হার্ডওয়ার ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের আজগর আলীর ছেলে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। এ সময় নারুয়া বাজারে হিলাল উদ্দিনের ঘর থেকে ৫৪টি লাঠি ও ৫ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়। বালিয়াকান্দি আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর রুবাইয়াতের নেতৃত্বে একদল সেনা সদস্য অভিযান পরিচালনায় তল্লাশিসহ সার্বিক সহযোগিতা করেন।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, স্থানীয় নারুয়া বাজারের একটি ঘর থেকে ৫৪টি লাঠি ও ৫ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়। এ সময় দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১ (চ) ধারা অনুযায়ী, নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইটপাটকেল মজুদ করার দায়ে হিলাল উদ্দিনকে ১০ দিনের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।

আরও