এএফএমসির ১৯তম কাউন্সিল সভা অনুষ্ঠিত

সভায় ডিজিএমএস মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ, কমান্ড্যান্ট, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ মেজর জেনারেল মো. মাসুদুল আলম মজুমদার ও বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম উপস্থিত ছিলেন।

গতকাল সেনাপ্রধান ও চেয়ারম্যান, কাউন্সিল অব দ্য কলেজ, জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিজিএমএস মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ, কমান্ড্যান্ট, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ মেজর জেনারেল মো. মাসুদুল আলম মজুমদার ও বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কাউন্সিলের সদস্যরা এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রতিনিধিরাও এতে অংশ নেন। ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের শিক্ষার মানকে আরো আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। ১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিকেল ক্যাডেটকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে এএফএমসির একাডেমিক যাত্রা হয়। —আইএসপিআর

আরও