রাজধানীতে যাত্রীবাহী বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। তবে কীভাবে এ আগুনের সূত্রপাত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন দেখা যায়। ওই সময় দ্রুত চালক ও হেলপার বাসের সিটগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বাসটি নিরাপদে সরিয়ে নেয়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়েও কিছু জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন।তিনি জানান, বাসটিতে আগুন দেয়ার চেষ্টা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নির্বাপণ করা হয়েছে। কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। সেটি সড়কের পাশে দাঁড় করানো ছিল।