মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত

বিকেলে মাদবরচর- কাঁঠালবাড়ি সীমান্তবর্তী এলাকা দেওয়ানকান্দিতে রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মাদারীপুরের শিবচরের ট্রেনের ধাক্কায় আছুরা বেগম (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩ টার দিকে শিবচর উপজেলার মাদবরচর- কাঁঠালবাড়ি সীমান্তবর্তী দেওয়ানকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মাদবরচর- কাঁঠালবাড়ি সীমান্তবর্তী এলাকা দেওয়ানকান্দিতে রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত আছুরা বেগম কাঁঠালবাড়ি ইউনিয়নের দেওয়ান কান্দি এলাকার মৃত করিম শেখের স্ত্রী। তিনি রেললাইন পার হয়ে ছাগলের জন্য ঘাস আনতে যাচ্ছিলেন বলে জানান পরিবারের লোকজন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।

আরও