বিপ্লবোত্তর সরকারের প্রধান দায়িত্ব ছিল জনগণের মালিকানা ফিরিয়ে দেয়া: আমির খসরু

এসময় তিনি বলেন, বিপ্লবোত্তর যে দেশগুলো দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেগুলো পরবর্তীতে ভালো করতে পেরেছে। যেসব দেশ যেতে পারেনি তাদের মধ্যে কোন্দল তৈরি হয়েছে, সেখানে অর্থনীতি ধ্বংস হয়েছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিপ্লবোত্তর সরকারের প্রধান দায়িত্ব ছিল জনগণের মালিকানা, ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। গণতন্ত্রিক প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন থাকতে পারে। কিন্তু এটা জনগনের মত প্রকাশের ভিত্তি।

রোববার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তবর্তীকালীন সরকারের ৩৬৫ দি’ শীর্ষক এক সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, বিপ্লবোত্তর যে দেশগুলো দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেগুলো পরবর্তীতে ভালো করতে পেরেছে। যেসব দেশ যেতে পারেনি তাদের মধ্যে কোন্দল তৈরি হয়েছে, সেখানে অর্থনীতি ধ্বংস হয়েছে।

রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় ফিরে আসার প্রসঙ্গে আমীর খসরু বলেন, আমি মনে করি রাজনৈতিক দলগুলোর নিজস্ব দর্শক, চিন্তা, ভবনা ও ভবিষ্যৎ রূপরেখা রয়েছে। এক জায়গায় আসলে তো আবারো বাকশালে ফিরে গেল। গণতন্ত্রের জন্য সবাই এক জায়গায় আসতে হবে কেন? পরিবর্তনের জন্য জনগণের ম্যান্ডেটে আসতে হবে। তা না হলে গণতন্ত্র টেকসই হবে না।

অন্তর্বর্তী সরকারের এক বছরে পরিবর্তন তুলে ধরে সাবেক এ বাণিজ্যমন্ত্রী বলেন, ‌গেল একবছরে রূপান্তরের সময় পার করেছে। এ সময়ে অর্থনীতিতে কিছু জায়গায় স্থিতিশীলতা এসেছে। দেশে রেমিট্যান্স বেড়েছে, রফতানি বেড়েছে, রির্জাভে সহযোগিতা বেড়েছে এবং বিদেশী ঋণ পরিশোধ করতে পারছে।

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের বাজেটের সমালোচনা করে বলেন, ‌এ সরকারের দরকার ছিল ফ্যাস্টিট সরকারের বাজেটকে কন্টিনিউ না করা।

আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি নানা পরিকল্পনার কথা জানান আমির খসরু। তিনি বলেন, আমরা সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করবো। এজন্য কোথায় কোথায় বিনিয়োগ করব সেটি নিয়ে চিন্তা ভাবনা করছি।

সভায় সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আহসান এইচ মনসুর, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনসহ রাজনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

আরও