যমুনা সেতু

একদিনে পার হলো ৪৮ হাজারের বেশি গাড়ি

দুই লেনে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় এক কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে এক কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা।

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে করে যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। তবে মহাসড়কটিতে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করছে অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। যমুনা সেতু সাইট অফিসার নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনগত রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যমুনা সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৪৮ হাজার ৩৩৫টি। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ৩০ হাজার ৩৯৮ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ১৭ হাজার ৯৩৭ গাড়ি চলাচল করেছে। দুই লেনের পার হওয়া এসব গাড়ির মধ্যে মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ৯ হাজার ১৬৩টি, ‌ছোট যানবাহন ১৭ হাজার ২৭১‌টি, গণপ‌রিবহন ১২ হাজার ৬৭৫‌টি ও ট্রাক পারাপার হয়েছে ৯ হাজার ২২৬‌টি।

যমুনা সেতু সাইট অফিসার নির্বাহী প্রকৌশলী আরো বলেন, দুই লেনে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় এক কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে এক কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা।

আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এছাড়া দুইপাশেই মোটরসাইকলের জন্য আলাদা ২টি করে বুথ রয়েছে। সড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। এতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছে।

আরও