রাজবাড়ীতে আগুনে পুড়েছে জামায়াতের দলীয় কার্যালয়সহ কয়েকটি দোকান

রাত ১২ টার পর বাজার থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টার পাশাপাশি দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয় তারা। পরে কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়সহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রাম বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার পর বাজার থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টার পাশাপাশি দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। পরে কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এর আগেই চারটি দোকান ও জামায়াতের কালিকাপুর ইউনিয়ন কার্যালয় পুড়ে গেছে। পাশাপাশি তালাবদ্ধ একটি রাইস মিলে থাকা মালামালও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডে উজ্জ্বল শেখের রাইস মিলঘর, মিলনের সেলুন, মিলন শেখের মুদি দোকান, নুরুল ইসলামের চায়ের দোকান ও ইউনিয়ন জামায়াতে ইসলামের কার্যালয় সম্পূর্ণ ছাই হয়ে গেছে।

রাজবাড়ীর কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের সদস্যরা ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

আরও