আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না। দোষী যেই হোক শাস্তি তাকে পেতেই হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় সরকারের বার্তা মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পৌঁছে দিয়ে দিকনির্দেশনা দেন মন্ত্রী। সেইসঙ্গে সরকারি দফতরগুলোর কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে কর্মকর্তাদের সমন্বিতভাবে ভূমিকা রাখার আহ্বান জানান। সেবামূলক কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে, সে ব্যাপারে কঠোর নজরদারি রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেন তিনি।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম এবং দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য রেজওয়ানুল হক।

এ ছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও