মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

দুর্ঘটনার পর স্থানীয়রা ঢাকা-বরিশাল মহাসড়‌কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ক‌রে। এতে মহা সড়‌কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়

মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানের দুই নারীসহ তিনযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন জন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের তাঁতিবা‌ড়ি বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, রাজৈরের টেকেরহাট থেকে একটি কাভার্ডভ্যান বরিশালের দিকে যাচ্ছিল। মাঝপথে তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে অপর একটি ব্যাটারিচালিত ভ্যানকে সামনে থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শহর শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান এক নারী।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের ছয় জেলার যাত্রীরা।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসে কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন বলে জানিয়েছেন মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ।

আরও