বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ‘বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা ২০২৩’।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ‘বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা ২০২৩’। ম্যানেজমেন্ট ডে উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে এবং ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দুদিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান নুসরাত শারমিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন আবদুল্লাহ আল মাসুদ, প্রক্টর খোরশেদ আলম প্রমুখ।

আরও