ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে মো. সাকিব মিয়া (২৫) নামে এক আরোহী নিহত হয়েছে।
আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার তন্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুঠিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।