নাটোরে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ একই পরিবারের ৮ জন নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জাহিদুল ইসলাম, তার স্ত্রী শেলি, শেলির বোন আঞ্জুমান আরা, তার বোন আন্নি, খালা লিমা, আনু বেগম, সীমা খাতুন ও চালক শাহাবুদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে কুষ্টিয়া থেকে একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিল। ঠিক একই সময় অপরদিক থেকে একটি ট্রাক নাটোরের দিকে আসছিল। সকাল সাড়ে দশটার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটি কুমরুল রোডের তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে ট্রাকটি তার লেন অতিক্রম করে মাইক্রোবাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার নারীসহ পাঁচজন নিহত হন। মাইক্রোবাসে থাকা অপর তিনজন গুরুতর আহত হলে উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। আর বাকি দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকাল তিনটার দিকে রাজশাহী মেডিকেলে সেই দুজনেরও মৃত্যু হয়। এ নিয়ে মাইক্রোবাসে থাকা চালকসহ মোট আটজনই মৃত্যুবরণ করেন।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইসমাইল কাটোয়া সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের সকল যাত্রী নিহত হয়েছে। চালকসহ নিহতের সংখ্যা মোট আটজন। নিহত ৬ জনের মরদেহ বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা থানায় আসছেন।

আরও