বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

নিহতরা হলেন মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।

বাগেরহাটের মোরেলগঞ্জে ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।

নিহতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় জানান, সকালে তার দুই কাকা ধানখেতে কাজ করতে যান। সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। বিধান বাছাড়ের স্ত্রী ও চার সন্তান রয়েছে। মানিক বাছাড়ের স্ত্রী ও দুই সন্তান রয়েছে বলে জানান রাজিব বাছাড়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও