চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে জব্দ বিদেশী পিস্তল ও গুলি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিজিবির অভিযান থেকে জব্দ করা হয়েছে দুইটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে বেশ কিছুদিন ধরেই অস্ত্র আসছে। এরই ধারাবাহিকতায় সেখানে অস্ত্র এসেছে বলে ধারণা বিজিবির।

জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে দুইটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। বেলা ১২ টায় বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ৫৩ ব্যাটালিয়নে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ।

মুস্তাফিজুর বলেন, খবর পাওয়ার পর ভোর সাড়ে পাঁচটার দিকে বিজিবির একটি দল শিবগঞ্জ উপজেলার ঠুটাপাড়ায় অভিযান চালায়। এ সময় দুইটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন জব্দ করা হয়।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে বেশ কিছুদিন ধরেই অস্ত্র আসছে। এরই ধারাবাহিকতায় সেখানে অস্ত্র এসেছে বলে ধারণা বিজিবির। তবে নির্বাচনে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর তারা।

গত ছয় মাসে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪৪ রাউন্ড গুলি ও সাড়ে নয় কেজি বিস্ফোরক জব্দ করেছে বিজিবি।

আরও