যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে অনভিবাসী ভিসাধারীদের ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে ভবিষ্যতে তারা ভিসা পাওয়ার অযোগ্যও হতে পারেন।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিদেশী পর্যটক বা দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অনভিবাসী ভিসাধারীরা এসব সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন।
এছাড়াও বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত থাকার বিষয়টি নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে।