নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি নড়াইল রেলস্টেশনের আগে তুলারামপুর এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। তার পরিচয় এখনো জানা যায়নি

নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনের তানভীর তেল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই ব্যক্তির শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি নড়াইল রেলস্টেশনের আগে তুলারামপুর এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। তার পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

আরও