কৃষক সমাবেশ

দানাদার জৈব সার উৎপাদন ও বিপণন প্রদর্শনীর ফলাফল মূল্যায়ন উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে।

দানাদার জৈব সার উৎপাদন ও বিপণন প্রদর্শনীর ফলাফল মূল্যায়ন উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে। গতকাল দুপুর ১২টায় সদর উপজেলার বজরপুর গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পল্লী সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় উদ্যোক্তা আব্দুর রাজ্জাক এবারই প্রথম মানসম্মত দানাদার জৈব সার উৎপাদন করে তা কৃষকের মাঝে বিক্রি করেন। সমাবেশে উপস্থিত কৃষকরা জমিতে ওই সার ব্যবহার করে উপকৃত হওয়ার বাস্তব চিত্র তুলে ধরেন।

আরও