ছিনতাইচেষ্টার অভিযোগে র‍্যাব সদস্যসহ গ্রেফতার ৩

গাড়ি থামিয়ে ছিনতাইচেষ্টার অভিযোগে র‍্যাব সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়ি থামিয়ে ছিনতাই করার সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজনের মধ্যে একজন র‌্যাব সদস্য বলে বণিক বার্তাকে জানিয়েছেন বনানী থানার ওসি নূরে আজম মিয়া।

গাড়ি থামিয়ে ছিনতাইচেষ্টার অভিযোগে র‌্যাব সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়ি থামিয়ে ছিনতাই করার সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজনের মধ্যে একজন র‌্যাব সদস্য বলে বণিক বার্তাকে নিশ্চিত করেছেন বনানী থানার ওসি নূরে আজম মিয়া।

পুলিশ জানায়, ভোররাতে র‍্যাবের কটি পরা তিন যুবক বিমানবন্দর থেকে আসা একটি গাড়ি থামান। পরে গাড়ি থেকে আরোহীদের নামিয়ে তাদের হ্যান্ডকাফ পরিয়ে রাস্তার পাশে বসিয়ে রাখা হয়। এ সময় সাকিব নামের এক পুলিশ সদস্য ওই পথ ধরে যাচ্ছিলেন। হ্যান্ডকাফ পরা দুজনের চিৎকার শুনে তিনি সেখানে থামেন। পরে পুলিশের উপস্থিতিতে ওই তিন যুবক পালানোর চেষ্টা করলে তাদের আটক করে উপস্থিত সাধারণ মানুষ। আটকদের মধ্যে একজনের নাম জয়। তিনি নিজেকে গার্মেন্টসকর্মী বলে পরিচয় দেন এবং এক র‍্যাব সদস্যের সঙ্গে অপারেশনে এসেছেন বলে জানান।

পুলিশের হস্তক্ষেপে উদ্ধার হওয়ার পর শহীদুল ইসলাম ও তার ভাগ্নে রিয়াজ জানান, বিমানবন্দর এলাকা থেকে গাড়ি ভাড়া করে তারা যাচ্ছিলেন। ফ্লাইওভারে উঠতেই তাদের গাড়ির গতিরোধ করে পেছন থেকে আসা আরেকটি গাড়ি। আরোহী চার ব্যক্তি র‌্যাব পরিচয়ে তাদের অস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যেতে চান। একপর্যায়ে সন্দেহ হলে তারা চিৎকার করেন। তখন ঘটনাস্থলে ওই পুলিশ সদস্য উপস্থিত হলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এরই মধ্যে বনানী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। তারাই চাবি দিয়ে ভুক্তভোগীদের হ্যান্ডকাফ খুলে দেন। 

আরও