রংপুরে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় রংপুর সড়ক ভবন অডিটোরিয়ামে আয়োজিত গণশুনানিতে সভাপতিত্ব করেন সড়ক জোন রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সুরুজ মিয়া। গণশুনানিতে গত এক বছরের কাজের পরিসংখ্যান, কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সড়ক সার্কেল দিনাজপুর মাহবুবুল আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সড়ক সার্কেল রংপুর আব্দুর রহীম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সড়ক সার্কেল বগুড়া সুপ্তা চাকমা, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, নীলফামারীর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, বগুড়ার নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, রংপুরের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলমসহ সড়ক বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তা।