কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নড়াইল সদর উপজেলার হুগলাডাঙ্গা শ্মশান এলাকা থেকে দীপ্ত সাহা (২০) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নড়াইল সদর উপজেলার হুগলাডাঙ্গা শ্মশান এলাকা থেকে দীপ্ত সাহা (২০) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। দীপ্ত হুগলাডাঙ্গা গ্রামের ব্যবসায়ী দিনবন্ধু সাহার ছেলে ও নড়াইল সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন দীপ্ত সাহা।পরে তাকে রাতে হুগলাডাঙ্গা বাজারে নামযজ্ঞ অনুষ্ঠানে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। গতকাল বেলা ১১টার দিকে হুগলাডাঙ্গা শ্মশান এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

 পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলের মর্গে পাঠায়। তার ব্যবহারের মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

পুলিশ সুপার সাদিরা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরও