জেব্রা পরিবারে নতুন দুই অতিথি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন দুই শাবক জন্ম নিয়েছে। রোববার ও গতকাল জন্ম নেয়া দুই শাবককে ঘুরতে দেখা গেছে জেব্রা দলের সঙ্গে।

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন দুই শাবক জন্ম নিয়েছে। রোববার ও গতকাল জন্ম নেয়া দুই শাবককে ঘুরতে দেখা গেছে জেব্রা দলের সঙ্গে। তথ্যটি নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। নতুন শাবকদের অন্যান্য হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচাতে বিশেষ নজরে রাখছে পার্ক কর্তৃপক্ষ। সাফারি পার্কে আগে ২৮টি জেব্রা ছিল। নতুন জন্ম নেয়া শাবকসহ সংখ্যা দাঁড়িয়েছে ৩০-এ। জেব্রা শাবক সাত-আট মাস মায়ের দুধ পান করে। একটি নারী জেব্রা ১২-১৩ মাস গর্ভকাল পার করে। প্রকৃতিতে ২০ বছর বাঁচলেও আবদ্ধ জোনে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে এদের।

আরও