বিচারবহির্ভূত হত্যা চায় না সরকার —পররাষ্ট্রমন্ত্রী

দেশে বিচারবহির্ভূত হত্যা নিয়ে অসত্য তথ্য ফলাও করে প্রচার করা হচ্ছে অভিযোগ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকার মতো উন্নত দেশের তুলনায় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা অনেক কম। কিন্তু আমাদের দেশের ঘটনাগুলো নিয়ে মাতামাতি হয় বেশি। তবে সরকার একটিও বিচারবহির্ভূত হত্যা চায় না। গতকাল সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত তথ্য অধিকার আইন-২০০৯ ও অনলাইন ট্র্যাকিং সিস্টেম অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো বিষয় এখানে ফলাও করে প্রচার করা হচ্ছে। যার সব সত্য নয়। দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হাতেগোনা কয়েকটি হয়। তবে সরকার একটিও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চায় না।

অনেক সংবাদ মাধ্যমে অসত্য তথ্য প্রচার হচ্ছে দাবি করে ড. এ কে আব্দুল মোমেন বলেন, তথ্য অধিকার আইনের মাধ্যমে সঠিক তথ্য জেনে নেয়ার সুযোগ সরকার করে দিয়েছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এ আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।

সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ ও সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি। এরপর দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামের পাশে আয়োজিত চার দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন করেন। এতে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ম. হামিদ উপস্থিত ছিলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী নিজ হাতে পিঠাও তৈরি করেন।

আরও