মাগুরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিহত শিশুদের স্বজনরা জানান, নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই। আজ দুপুরে তারা মোল্লাপাড়ার বালির মাঠে খেলতে যায়। এসময় তারা পাশের একটি পুকুরে পড়ে যায়

মাগুরা শহরের মোল্লাপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে এলাকার বালির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো মোল্লাপাড়া গ্রামের ইমন বিশ্বাসের ছেলে হুজাইফা (৯) ও অন্তর বিশ্বাসের ছেলে ইছা আলী (১০)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

নিহত শিশুদের স্বজনরা জানান, আজ দুপুরে দুই শিশু মোল্লাপাড়ার বালির মাঠে খেলতে যায়। এসময় তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, মরদেহ দুটি মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও