মেহেরপুরে স্কুলের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে।

মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফাহিম হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে।

ফাহিম জোড়পুকুরিয়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, ফাহিমসহ ৮ থেকে ১০ জন সহপাঠী স্কুলের পুকুরে গোসল করছিল। এ সময় হঠাৎ পানিতে ডুবে যায় ফাহিম। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সহপাঠীরা তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে দেখতে পান, পুকুরের পানিতে ফাহিমের দেহ ভাসছে।

এ সময় ফাহিমকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও