বিচারকের নামে স্ত্রীর নারী নির্যাতন মামলার আবেদন

রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নালিশি মামলার আবেদন করেছেন। বিচারক এ বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছেন।

রংপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২এর বিচারক দেবাংশু কুমার সরকারের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে মামলার আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিচারকের স্ত্রী ডা. হৃদিতা সরকার বাদি হয়ে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১-এ মামলার আবেদনটি করেন। আদালতের বিচারক মো. রোকনুজ্জামান এ বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।

 মামলার আবেদনে যৌতুকের জন্য শারীরিক নির্যাতনের অভিযোগও আনা হয়েছে। বাদিপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি খন্দকার রফিক হাসনাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদি রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নালিশি মামলার আবেদন করেছেন। বিচারক এ বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছেন। 

আরও