বৈরী আবহাওয়ার কারণে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে ফেরি চলাচল বন্ধ

মজুচৌধুরীরহাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু জানান, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।

কালবৈশাখী ঝড়ে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠায় লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট-ভোলা রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

মজুচৌধুরীরহাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু জানান, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে। এ রুটে প্রতিদিন চারটি ফেরি চলাচল করে এবং প্রায় ১৫০টি যানবাহন পারাপার হয়।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচলও ব্যাহত হয়েছে। মজুচৌধুরীরহাট লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আব্দুর রহমান জানান, বুধবার সকাল থেকে বরিশাল ও ভোলাগামী বিপুলসংখ্যক যাত্রী ঘাটে অবস্থান নেন। পরিস্থিতি বিবেচনায় দুপুর সোয়া ১২টার দিকে পারিজাত নামের একটি লঞ্চ ছেড়ে দেয়া হয়। তবে ছোট লঞ্চ ও ছোট নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

ঘাটের বন্দর কর্মকর্তা শাহ আলম জানান, মঙ্গলবার দুপুর থেকে রাত ১টা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ছিল। বুধবার কিছুটা স্বাভাবিক হলেও আবহাওয়া এখনো অনুকূলে নেই।

কালবৈশাখীর প্রভাবে মঙ্গলবার দুপুর থেকে লক্ষ্মীপুরে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বুধবার সকালেও দমকা হাওয়া ও ভারী বৃষ্টি হয়েছে। বিকালে বৃষ্টি কমলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

আরও