পাটু‌রিয়ায় ডু‌বে যাওয়া ফে‌রি উদ্ধা‌র অভিযান আপাতত বন্ধ

মা‌নিকগ‌ঞ্জের পাটু‌রিয়ায় ডু‌বে যাওয়া ফে‌রি আমানত শাহর উদ্ধার অভিযান আপাতত বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ অভিযান বন্ধ থাকবে।

মা‌নিকগ‌ঞ্জের পাটু‌রিয়ায় ডু‌বে যাওয়া ফে‌রি আমানত শাহর উদ্ধার অভিযান আপাতত বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ অভিযান বন্ধ থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম প‌রিচালক ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ রোববার দুপুরে আন্ত:মন্ত্রণালয়ের বৈঠক আছে। বৈঠকের পর জানা যাবে কী প্রক্রিয়ায় এবং কখন ফেরিটি উদ্ধার কাজ শুরু হবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা অভিযানের জন্য অপেক্ষমাণ রয়েছে। এছাড়া ফায়ার সা‌র্ভিস, নৌ-বাহিনীর ডুবু‌রি দল পরবর্তী নির্দেশে অপেক্ষা করছে।

গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে পণ্যবোঝাই ১৪টি ট্রাক ও কাভার্ডভ্যান এবং ৭টি মোটরসাইকেল নিয়ে রো-রো ফেরি আমানত শাহের তলা ফেটে নদীতে হেলে পড়ে ডুবে যায়। ঘটনার পর গত তিন দিনের চেষ্টায় যানবাহনগুলো উদ্ধার করে রুস্তম ও হামজা। 

উদ্ধার হওয়া ট্রাক, কাভার্ডভ্যারন ও মোটরসাইকে লগুলো মা‌লিক‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। তবে, ট্রাকে থাকা বহুমূল্যের মালামাল উদ্ধার হয়নি বলে অভিযোগ করেছে মালিকরা।

আরও