ভারত থেকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ শিগগিরই ঢাকায় পৌঁছবে বিশেষায়িত চিকিৎসক ও নার্সদের একটি দল।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশে দগ্ধদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা শীর্ষক এক সংবাদ বিবৃতিতে ভারতের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালের ২১ জুলাই ঢাকায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা নিয়ে অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শিগিগিরই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে নিয়ে উন্নত চিকিৎসা ও বিশেষায়িত সেবার সুপারিশ করবেন। প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে পরে অতিরিক্ত চিকিৎসা দলও পাঠানো হতে পারে।