মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শুরু হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি। বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহিন। অনুষ্ঠানে গত বছর প্রশিক্ষণ নেয়া ১৫০ শিক্ষার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।