প্রধান উপদেষ্টার অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ বৈঠক শুরু হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন। প্রতিনিধিদলের আরো রয়েছেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ এবং ইকবাল হাসান মাহমুদ টুকু ।
তবে প্রধান উপদেষ্টা ছাড়া সরকারের পক্ষ থেকে কারা কারা বৈঠকে আছেন তা এখনও জানা যায়নি।