জরিমানা

মেহেরপুরের মুজিবনগরে চাষীদের কাছে সার বিক্রি না করে ব্যবসায়ীদের কাছে পাচারের সময় ৪০ বস্তা সারসহ ডিলারকে হাতেনাতে আটক করে এলাকাবাসী।

এ ঘটনায় দারিয়াপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার ‘ফয়সাল ট্রেডার্স’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু শাহামা এ অভিযান পরিচালনা করেন। জব্দকৃত ২০ বস্তা টিএসপি ও ২০ বস্তা ইউরিয়া সার কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।

আরও