১৬ বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্টের গণঅভ্যুত্থান: মঈন খান

আজ মঙ্গলবার (৫ আগস্ট) নরসিংদীর পলাশ উপজেলায় গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বিজয় র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৬ বছরের আওয়ামী দুঃশাসন ও স্বৈরাচারী শাসনে জনগণের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল তারই বহিঃপ্রকাশ। এই দিন ছাত্র-জনতাসহ দেশের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে এসেছিল।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) নরসিংদীর পলাশ উপজেলায় গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বিজয় র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, দীর্ঘ সময় ধরে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে। লাখ লাখ মামলা দেয়া হয়েছে। তৃণমূল থেকে শীর্ষপর্যায়ের কেউই রেহাই পায়নি। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মামলা থেকে বাদ দেয়া হয়নি।

তিনি বলেন, বিএনপি প্রতিহিংসায় বিশ্বাস করে না। এটি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। কোনো সভ্য দেশ গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া টিকে থাকতে পারে না। তাই আমরা বিশ্বাস করি, অন্তবর্তী সরকার দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।

র‍্যালিটি ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু হয়ে নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

আরও