সমুদ্রপথে পাচারের আগমুহূর্তে বিজিবির অভিযান, উদ্ধার ১৭ ভুক্তভোগী

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে মেরিন ড্রাইভ সংলগ্ন রাজারছড়া এলাকায় অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। অভিযানের সময় পাচারকারীরা রাতের অন্ধকারে পালিয়ে গেলেও নৌকায় থাকা ৭ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

কক্সবাজারের টেকনাফের রাজারছড়া এলাকায় সমুদ্রপথে মানবপাচারের সময় হত্যা মামলার এক আসামিসহ ১৭ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

বিজিবি জানায়, উন্নত জীবন, ভালো চাকরি ও কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্র ভুক্তভোগীদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি নিচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে মেরিন ড্রাইভ সংলগ্ন রাজারছড়া এলাকায় অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। অভিযানের সময় পাচারকারীরা রাতের অন্ধকারে পালিয়ে গেলেও নৌকায় থাকা ৭ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের যাচাই-বাছাইয়ের সময় মো. তারেক (২০) নামের একজনকে হত্যা মামলার আসামি হিসেবে শনাক্ত করা হয়। তার বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, মানবপাচারের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে কঠোর অভিযান চলবে। উদ্ধারকৃত ভুক্তভোগীদের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

আরও