বজ্রপাতে মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির উঠানে ধানের কাজ করার সময় বজ্রপাতে সৌরভ হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামে বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির উঠানে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান সৌরভ।

আরও