গ্রিন ডায়ালগ: জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস

টেকসই অর্থায়নে পাঁচ হাজার কোটি টাকা দিয়েছে অগ্রণী ব্যাংক

আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড় ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাকেলায় পরিবেশবান্ধব উদ্যোগ ও টেকসই অর্থায়ন বাড়ানো প্রয়োজন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশবান্ধব অর্থনৈতিক কার্যক্রম এগিয়ে নিতে টেকসই অর্থায়নে প্রায় পাঁচ হাজার কোটি টাকা দিয়েছে অগ্রণী ব্যাংক পিএলসি। পাশাপাশি আরো প্রায় দুই হাজার কোটি টাকার অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান আবু নাসের বখতিয়ার আহমেদ।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত ‘গ্রিন ডায়ালগ: জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আজ তিনি এসব কথা বলেন।

আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড় ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাকেলায় পরিবেশবান্ধব উদ্যোগ ও টেকসই অর্থায়ন বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, অগ্রণী ব্যাংক থেকে ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার কোটি টাকার টেকসই অর্থায়ন করা হয়েছে। এর বাইরে আরো প্রায় দুই হাজার কোটি টাকার অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের ব্যাংকিং খাতের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান বলেন, দেশের ৬২টি ব্যাংক নিজ নিজ অবস্থান থেকে টেকসই অর্থায়নে এগিয়ে এলে এবং দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করলে এ উদ্যোগ সফল হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যাংকগুলোর সম্মিলিত অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

‘গ্রিন ডায়ালগ: জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ আয়োজনটিতে সঞ্চালনা করছেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। অনুষ্ঠানে দেশের জলবায়ু, পরিবেশবান্ধব জ্বালানি ও অর্থনীতির বিভিন্ন খাতের নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, কূটনীতিক, উদ্যোক্তা ও দেশী-বিদেশী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

আরও