মোংলা বন্দর

চুরির ভুল তথ্য প্রচারের দায়ে বিদেশী জাহাজকে জরিমানা

মোংলায় অবস্থানরত এমভি সিনা-০৫ নামে একটি বিদেশী জাহাজকে ৫০০ ডলার জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ। চুরির ভুল তথ্য প্রকাশ করায় এবং বন্দরের সুনাম ক্ষুণ্ন করায় বন্দর কর্তৃপক্ষ এ জরিমানা করে। জাহাজটির ক্যাপ্টেন এবং চিফ অফিসার তাদের কর্মকাণ্ডের জন্য ভুল স্বীকার করে মুচলেকা দিয়েছেন।

মোংলায় অবস্থানরত এমভি সিনা-০৫ নামে একটি বিদেশী জাহাজকে ৫০০ ডলার জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ। চুরির ভুল তথ্য প্রকাশ করায় এবং বন্দরের সুনাম ক্ষুণ্ন করায় বন্দর কর্তৃপক্ষ জরিমানা করে। জাহাজটির ক্যাপ্টেন এবং চিফ অফিসার তাদের কর্মকাণ্ডের জন্য ভুল স্বীকার করে মুচলেকা দিয়েছেন।

গতকাল মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ জুলাই রাত ২টার দিকে -মেইলের মাধ্যমে এমভি সিনা-০৫ নামের বিদেশী জাহাজ থেকে চারটি মুরিং রোপ চুরি যায় বলে বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়। জাহাজটি বিভিন্ন গণমাধ্যমের কাছেও একই তথ্য প্রচার করে, যা বিভিন্ন গণমাধ্যমেও প্রচার হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন মোংলা বন্দরের বিষয়ে নেতিবাচক প্রচার বন্দর কর্তৃপক্ষ কখনই মেনে নেয় না। বিদেশী ওই জাহাজ যে কাজ করেছে তা জঘন্যতম অপরাধ। তাই তাদের সতর্ক জরিমানা করা হয়েছে। বন্দরের সুনাম ক্ষুণ্ন করে এমন কোনো কাজ কাউকে করতে দেয়া হবে না।

আরও