সিলেট বিআরটিএর সহকারী পরিচালক (প্রকৌশল) রিয়াজুল ইসলাম ও মোটরযান পরিদর্শক আব্দুল বারীকে প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমিক নেতারা বিআরটিএর দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘গত বছরের ২ অক্টোবর মেট্রো আরটিসির (মেট্রো রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি) সভায় সিদ্ধান্ত নেয়া হয়, সিলেট জেলার ঠিকানায় রেজিস্ট্রেশনকৃত সিএনজিচালিত অটোরিকশার মালিকরা মেট্রো ঠিকানায় বদলি হতে পারবেন না। কিন্তু এ সিদ্ধান্ত উপেক্ষা করেছেন সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম। তিনি প্রতিটি অটোরিকশা থেকে ৫০-৬০ হাজার টাকা নিয়ে মালিকদের ঠিকানা বদলে নগরের ভেতর করেছেন।’ অভিযোগ অস্বীকার করেছেন বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক রিয়াজুল ও মোটরযান পরিদর্শক আব্দুল বারী।