টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

সব তফসিলি ব্যাংক আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তী দুদিন শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। সব মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক।

আসন্ন দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তী দুদিন শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। সব মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক। তবে এর আগে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সাধারণ কর্মদিবসের মতো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংক খোলা থাকবে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়।

ব্যাংক বন্ধ থাকলেও আমদানি-রফতানি সচল রাখতে বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে কার্যক্রম চলবে। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, পূজার ছুটি চলাকালীন দেশের আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস এলাকা) ব্যাংক শাখা ও বুথগুলোতে সীমিত আকারে কার্যক্রম চালু রাখতে হবে। এ বিষয়ে ব্যাংকগুলো স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আরও