যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ, ওয়াইইএস প্রোগ্রামে আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত

ওয়াইইএস প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সেমিস্টার যুক্তরাষ্ট্রে বসবাস ও পড়াশোনার সুযোগ পায়। কঠোর ও মেধাভিত্তিক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে অংশগ্রহণকারী নির্বাচন করা হয়

কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ওয়াইইএস) প্রোগ্রামের স্প্রিং সেমিস্টার ২০২৭-এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, ওয়াইইএস প্রোগ্রাম তরুণ নেতৃত্বের একটি নেটওয়ার্ক গড়ে তোলে। এ কর্মসূচির অংশগ্রহণকারীরা সরাসরি আমেরিকান সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরার সুযোগ পান।

ওয়াইইএস প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সেমিস্টার যুক্তরাষ্ট্রে বসবাস ও পড়াশোনার সুযোগ পায়। কঠোর ও মেধাভিত্তিক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে অংশগ্রহণকারী নির্বাচন করা হয়।

নির্বাচিত শিক্ষার্থীরা একটি মার্কিন পরিবারের সঙ্গে বসবাস করেন এবং যুক্তরাষ্ট্রের একটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। পাশাপাশি তারা নেতৃত্বের দক্ষতা অর্জনের সুযোগ পান এবং সুশাসন, ব্যবসা ও উদ্ভাবনে যুক্তরাষ্ট্রের উৎকর্ষ সম্পর্কে জানতে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

বিবৃতিতে জানানো হয়, ২০০৪ সাল থেকে বাংলাদেশের ৫৩০ জন শিক্ষার্থী ওয়াইইএস প্রোগ্রামে অংশ নিয়েছেন।

প্রোগ্রামটিতে আবেদন করতে ভিজিট করতে হবে [www.iearnbd.org](http://www.iearnbd.org) ওয়েবসাইটে। আবেদনের শেষ সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, বিকাল ৪টা।

আরো তথ্য বা কোনো প্রশ্নের জন্য [[email protected]](mailto:[email protected])

অথবা যুক্তরাষ্ট্র দূতাবাসের [[email protected]](mailto:[email protected])

আরও