উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা কমরেড মণি সিংহের স্মৃতিকে দেশবাসীর কাছে তুলে ধরতে নেত্রকোনার সুসং দুর্গাপুরে উদ্বোধন করা হলো মণি সিংহ স্মৃতি জাদুঘর।
সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত এ জাদুঘর যৌথভাবে উদ্বোধন করেন টঙ্ক আন্দোলনের প্রত্যক্ষদর্শী মহীয়সী নারী কুমুদিনী হাজং ও নেত্রকোনা জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিস্ট নেতা সহিদুল্লাহ চৌধুরী ও মনজুরুল আহসান খান, কমরেড মণি সিংহের ছেলে ডা. দিবালোক সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম প্রমুখ।