বিজয় দিবসের কুচকাওয়াজ

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে উপভোগ করলেন রামনাথ কোবিন্দ

সকাল সাড়ে ১০টায় প্যারেড স্কয়ারে রাষ্ট্রপতিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তিন বাহিনী প্রধান। এরপর প্যারেড স্কয়ারে পৌঁছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

বাংলাদেশের বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজে মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ট, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখা ও সরকারের অগ্রগতি সম্পর্কে তুলে ধরা হয়। আয়োজনে প্রথমবারের মত ভারত, ভুটান, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও মেক্সিকোর সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেন। 

সকাল সাড়ে ১০টায় প্যারেড স্কয়ারে রাষ্ট্রপতিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তিন বাহিনী প্রধান। এরপর প্যারেড স্কয়ারে পৌঁছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।  

মনোমুগ্ধকর কুচকাওয়াজের আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন। এতে অংশ নেন সেনা, নৌ ও বিমানবাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার, ভিডিপি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আরও