ঝিনাইদহে একই ঘটনায় পুলিশের দুই রকম প্রতিবেদন

ঝিনাইদহ শহরের ডাকবাংলা বাজারের কাজী সড়কে একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে গত ২ জানুয়ারি। এতে দুজন আহত হন।

ঝিনাইদহ শহরের ডাকবাংলা বাজারের কাজী সড়কে একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে গত ২ জানুয়ারি। এতে দুজন আহত হন। এ নিয়ে ভুক্তভোগীরা আদালতে দুটি মামলা করেন। বিষয়টি তদন্তের দায়িত্ব পড়ে দুই পুলিশ কর্মকর্তার ওপর। তবে এক কর্মকর্তা তদন্তে উল্লেখ করেছেন, সেখানে হামলার কোনো ঘটনা ঘটেনি। অবশ্য আরেক পুলিশ কর্মকর্তা হামলার বিস্তারিত প্রতিবেদন দিয়েছেন।

এ ব্যাপারে জানতে এসআই সোহাগ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, ‘যেহেতু দুটি মামলার তদন্ত দুই কর্মকর্তা করেছেন। যে যা তদন্ত করে পেয়েছেন তা-ই প্রতিবেদনে উল্লেখ করেছেন। যদি বাদীর আপত্তি থাকে, তাহলে নারাজি দিলে নতুন করে তদন্ত হবে।’

আরও