২০২৫ সালের মধ্যে অবৈধ ইটভাটা বন্ধ করা হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশের জন্য ক্ষতিকর সব ইটভাটা ২০২৫ সালের মধ্যে সরকার বন্ধ করে দেবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাবউদ্দিন আহমদ।

পরিবেশের জন্য ক্ষতিকর সব ইটভাটা ২০২৫ সালের মধ্যে সরকার বন্ধ করে দেবে বলে জানিয়েছেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাবউদ্দিন আহমদ। তিনি বলেন, ভাটায় পোড়ানো ইট পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। ইটভাটাগুলো দিন দিন ফসলি জমি নষ্ট করছে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই এখন থেকে সবাইকে পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি মহামারী প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করতে হবে। এজন্য গাছপালা, পাহাড় টিলা কাটা বন্ধ করতে হবে, না হয় যারা পরিবেশ ধ্বংসে এসব কর্মকাণ্ড করবে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

গতকাল সিলেটের জৈন্তাপুরে ব্লক ইট নির্মাণ প্রতিষ্ঠানইকোইট’-এর বাণিজ্যিক উৎপাদন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘আগেকার সময় হাটবাজারে গেলে সঙ্গে চটের ব্যাগ থাকত, এখন ব্যবহার হয় পলিথিন। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে, পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে। আমাদের আবারো চটের ব্যাগ ব্যবহারে ফিরে যেতে হবে। জৈন্তাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক একেএম রফিক আহমদ, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলম, ইকোইট লিমিটেডের পরিচালক ইসরাত জাহান পান্না প্রমুখ। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আরও