মালয়েশিয়াগামী কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত যোগাযোগ বা আর্থিক লেনদেন করা যাবে না

মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মী ও রিক্রুটিং এজেন্টদের আগাম কোনো ধরনের আর্থিক লেনদেন বা চুক্তি না করার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ এ বিষয়ে একটি জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত যোগাযোগ বা আর্থিক লেনদেন করা যাবে না।

এছাড়া কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা করানো বা এ বাবদ অর্থ লেনদেন থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে রিক্রুটিং এজেন্টদের নির্দেশনা দেয়া হয়েছে, সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে মালয়েশিয়াগামী কর্মীদের সঙ্গে কোনো ধরনের চুক্তি করা যাবে না। একই সঙ্গে পাসপোর্ট সংগ্রহ, স্বাস্থ্য পরীক্ষা এবং কোনো ধরনের অর্থ লেনদেন থেকে বিরত থাকতে হবে।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোসংক্রান্ত কোনো অভিযোগ বা তথ্য জানাতে দেশের ভেতর থেকে ১৬১৩৫ নম্বরে এবং দেশের বাইরে থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

এছাড়া এ বিষয়ে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মণ্ডলের সঙ্গে টেলিফোন নম্বর +০২-৪১০৩০২৪১, ই-মেইল [email protected] অথবা মোবাইল নম্বর ০১৭১৬০৪৮১১৫ এ যোগাযোগ করা যাবে।

আরও