কাজ করতে পারেনি ফায়ার সার্ভিস বৃষ্টিতেই নিভল মহালছড়ির আগুন

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও পানির উৎস সংকটে অগ্নিনির্বাপণকাজে যুক্ত হতে পারেনি। আগুন লাগার পর পরই মহালছড়িতে বৃষ্টিপাত শুরু হয়। সেই বৃষ্টিতেই আগুন নিয়ন্ত্রণে আসে। পরে স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে জুতার দোকান, খাবার হোটেল, কসমেটিকস, কাপড়, মুদি ও স্বর্ণের দোকান রয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। বৃষ্টি, সরু সড়ক ও স্পিড ব্রেকার থাকায় যেতে বেগ পেতে হয়েছে। রাত ১২টা ৪০ মিনিটের দিকে তারা আগুনের খবর পান। জেলা সদর থেকে মহালছড়ি উপজেলার দূরত্ব ও পাহাড়ি পথ হওয়ায় যেতে সময় লেগেছে। রাত ১টা ৩০ মিনিটের দিকে গাড়ি পৌঁছলেও সেখানে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে মাটিরাঙ্গা উপজেলা থেকে একটি এক হাজার লিটার পানির ট্যাংকের গাড়ি পাঠানো হয়। এর মধ্যেই বৃষ্টির পানিতে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে।

আরও