মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় আজ বিকালে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবে না এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য আখতার হোসেন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান। এছাড়া, এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজেও এ ঘোষণা দেয়া হয়েছে।

এর আগে, আজ সকাল ১০টার দিকে সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

আরও