চসিকের প্রকল্প পরিচালকের কক্ষ ভাঙচুর করলেন ঠিকাদাররা

নগরীর টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যালয়ে আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর কক্ষ ভাঙচুর করেছেন কয়েকজন ক্ষুব্ধ ঠিকাদার। এ সময় প্রকল্প পরিচালক তার কক্ষে অবস্থান করছিলেন। আজ রোববার বিকেল পৌনে চারটার দিকে টাইগার পাসের চসিক ভবনের চতুর্থ তলার এ ঘটনা ঘটে। এ সময় প্রকল্প পরিচালকের নামফলক, টেবিলের কাচ ভেঙে ফেলেন তারা।

নগরীর টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যালয়ে আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর কক্ষ ভাঙচুর করেছেন কয়েকজন ক্ষুব্ধ ঠিকাদার। এ সময় প্রকল্প পরিচালক তার কক্ষেই অবস্থান করছিলেন। আজ রোববার (২৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে টাইগার পাসের চসিক ভবনের চতুর্থ তলার এ ঘটনা ঘটে। এ সময় প্রকল্প পরিচালকের নামফলক, টেবিলের কাঁচ ভেঙে ফেলেন তারা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, ‘‌প্রকল্প পরিচালকের কক্ষে কয়েকজন এসে হামলা করেছেন। তাকে মারধরও করা হয়েছে। তার অফিস কক্ষের টিভি, গ্লাস ভেঙে ফেলা হয়েছে। সিসি টিভি ক্যামেরা পর্যালোচনা করে অ্যাকশনে যাব। সাহাবুদ্দিন নামের একজনের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। স্বচ্ছতার মাধ্যমে প্রকল্পগুলোর টেন্ডার প্রক্রিয়া চলছে। যারা স্বচ্ছতাকে মেনে নিতে পারছেন না তারাই এ হামলার ঘটনার সঙ্গে জড়িত।’

মেয়র বলেন, ‘‌প্রকল্পে অনিয়ম হলে বা কাজে কোনো গাফিলতি থাকলে আমার কাছে অভিযোগ দিতে পারতো। কিন্তু তারা সহিংসতার পথ বেছে নিয়েছেন। এটা কখনো হতে পারে না। নিয়মানুযায়ী কাজ করতে হবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না। যারা এ হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। জড়িতরা চসিকের ঠিকাদার হলে কালো তালিকাভুক্ত করা হবে। সব বিভাগে চিঠি দেব যাতে তারা কাজ না পান।’


আরও